Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

প্রিয়াঙ্কার সঙ্গে প্রেমের গুঞ্জনে যে ঝামেলায় পড়েছিলেন অক্ষয়

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:৪৫ পিএম  (ভিজিটর : ২৪)

অতীতে একাধিক অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘আন্দাজ’, ‘অ্যায়তরাজ’, ‘ওয়াক্ত’সহ কয়েকটি জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সেই সময় দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন পরিচালক সুনীল দর্শন। তিনি ভারতীয় গণমাধ্যমে জানান, ২০০৫ সালের ‘বারসাত’ ছবিতে শুরুতে নায়ক হিসেবে থাকার কথা ছিল অক্ষয় কুমারের। ছবির অর্ধেক অংশ এবং একটি গানের শুটিংও হয়ে গিয়েছিল। কিন্তু ওই সময় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার গুঞ্জন ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে শুরু করে।

খবর অনুযায়ী, অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্নাও এতে বিরক্ত হন। পরে অক্ষয় কুমার নিজেই ছবিটি থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। এরপর নতুন করে শুটিং শুরু হয় এবং তাঁর জায়গায় নেওয়া হয় ববি দেওলকে।

পরিচালক সুনীল দর্শনের মতে, যেহেতু অক্ষয় কুমার বিবাহিত ছিলেন, তাই দায় তাঁরই বেশি ছিল। তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে এজন্য দোষ দেননি।

উল্লেখ্য, অক্ষয়-প্রিয়াঙ্কার অনস্ক্রিন রসায়ন দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হলেও এরপর থেকে তারা আর একসঙ্গে জুটি বাঁধেননি।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝