Dhaka, Wednesday | 22 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 April 2026 | English
এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
সরকারি সিদ্ধান্ত ছাড়া বাস ভাড়া বাড়বে না
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
শিরোনাম:

বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:০৩ পিএম  (ভিজিটর : ১০০)
বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারি।

বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারি।

চট্টগ্রামের বাঁশখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন ইরফান (৩৮) ও শেখ আহমদ শেখাব (৩৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত: শাহাদাত হোসেন ইরফান লোহাগড়া থানার আমিরাবাদ মাস্টারপাড়ার কামাল উদ্দিনের ছেলে ও শেখ আহমদ শেখাব চকরিয়া থানার বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে।

বাঁশখালী থানার (ওসি) খালেদ সাইফুল্লাহ্ বলেন, ‘পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝