Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

বরগুনায় শস্য নিরাপত্তা বীমার অর্থ পেলেন ২ হাজার ৪৮৩ কৃষক

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ পিএম  (ভিজিটর : ১৮০)

উপকূলীয় জেলা বরগুনায় আমন প্রোডাক্ট-২০২৫ এর আওতায় শস্য নিরাপত্তা বীমা গ্রহণকারী কৃষকদের মধ্যে বীমা দাবি পরিশোধ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে মোট ৩ হাজার ৩২৪ জন বীমাগ্রহীতা কৃষকের মধ্যে ২ হাজার ৪৮৩ জন কৃষক প্রায় ১১ লক্ষ টাকা বীমা সুবিধা পেয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) এ কার্যক্রমের অংশ হিসেবে আমতলী এলাকায় ৫৯৩ জন কৃষকের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা বীমা দাবি প্রদান করা হয়। এ সময় কৃষকদের হাতে বীমার অর্থ তুলে দেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বিএম আফজাল হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল হোসেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল হোসেন বলেন, সরকার দীর্ঘদিন ধরে কৃষকদের জন্য শস্য নিরাপত্তা বীমা চালুর উদ্যোগ নিলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি। ব্র্যাকের মাধ্যমে উপকূলীয় বরগুনার মতো ঝুঁকিপূর্ণ এলাকায় এ উদ্যোগ বাস্তবায়ন হওয়ায় কৃষকেরা বড় ধরনের সহায়তা পাচ্ছেন।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষির ওপর মানুষের আস্থা কমে যাচ্ছিল। প্রাকৃতিক দুর্যোগ ও নানা ঝুঁকির কারণে অনেক কৃষক চাষাবাদ থেকে সরে যাচ্ছিলেন। এ অবস্থায় শস্য বীমা কার্যক্রম কৃষকদের মধ্যে নতুন করে আস্থা তৈরি করেছে এবং ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষি ও কৃষকের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক বরগুনা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মাহমুদুল হাসান, এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম, এক্সটেনশন অফিসারবৃন্দ এবং ব্র্যাক আমতলী অফিসের বিভিন্ন শাখার কর্মকর্তারা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝