Dhaka, Tuesday | 11 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 11 August 2026 | English
শিরোনাম:

ভীতি দূর করতে ফুল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৪২ পিএম  (ভিজিটর : ১৫৯)

কুড়িগ্রামের চিলমারীতে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করা এবং তাদের উৎসাহ জোগাতে নেওয়া হয় এই ব্যতিক্রমী উদ্যোগ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরীক্ষা শুরুর আগে উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রবেশমুখে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় থানাহাট এ.ইউ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ও গোলাপ ফুল তুলে দেওয়া হয়।

কেন্দ্রের গেটে এমন অভ্যর্থনা পেয়ে আনন্দ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। তাদের মতে, এতে মানসিক চাপ কিছুটা কমেছে এবং পরীক্ষায় অংশ নেওয়ার আগে ইতিবাচক অনুভূতি তৈরি হয়েছে। অনেক অভিভাবকও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এমন কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জামিউল ইসলাম জনি, কলেজ শাখা দলনেতা মো. রাব্বি হাসান, রাকিবুল হাসান রিদয়, তামিম ইকবালসহ অন্যান্য নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদল নেতা জামিউল ইসলাম জনি বলেন, পরীক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তারা যেন ভীতিমুক্ত পরিবেশে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানান তিনি।

এদিকে, চিলমারীর সবকটি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝