Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:০৭ পিএম  (ভিজিটর : ১০৪)

নওগাঁর ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাটে ৩ টি এসএসসি পরীক্ষা কেন্দ্র, ১টি দাখিল পরীক্ষা কেন্দ্র ও ১টি এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের ন্যায় (২১ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩২৪, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৫৯ ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ৫৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় ধামইরহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্রের দাখিল পরীক্ষা হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত হয়। ৫৩০ জন দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এসএসসি ভোকেশনাল পরীক্ষা জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাঁচটি কেন্দ্রের প্রথম দিনে ২০৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০১১ জন অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক ভিতরে-বাহিরে কড়া নিরাপত্তা, সিসি ক্যামেরা এবং শিক্ষকদের নিয়ম তান্ত্রিকভাবে দায়িত্ব পালন পরীক্ষার পরিবেশকে সুন্দরভাবে প্রস্ফুটিত করেছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝