Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

খুলনায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ শিক্ষার্থী

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:১০ পিএম  (ভিজিটর : ৫৪)

খুলনায় সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমনমান পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। এ পাবলিক পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৬০ জন।

এর মধ্যে এসএসসিতে ১৬৬ জন দাখিলে ১৫৯ জন ও এসএসসি ভোকেশনালে ৩৫ জন উপস্থিত ছিল।

খুলনা জেলা প্রশাসনের (আইসিটি ও কল্যাণ শাখা) সূত্র জানায়, যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো ২৬ হাজার ৭০০ জন। খুলনা জেলা ও মহানগরীর ৯৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর মধ্যে এসএসসি'র ৫৪টি কেন্দ্রে ২১ হাজার ৫১৭ জন, দাখিলের ১৪টি কেন্দ্রে ৩ হাজার ৫৮২ জন এবং এসএসসি ভোকেশনালের ২৭টি কেন্দ্রে ১ হাজার ৬০১ জন অংশগ্রহণ করার কথা ছিল।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনে এসএসসি'র বাংলা (আবশ্যিক) ১ম পত্র, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি ভোকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৭ হাজার ৫১৪ জন। সেই তুলনায় এবার এসএসসি ও সমমানে পরীক্ষার্থী কম রয়েছে ৮১৪ জন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝