Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম  (ভিজিটর : ১৮৮)

জলবায়ু পরিবর্তনের ফলে দেশে তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি বাড়ছে, যার প্রভাব নারীদের ওপর তুলনামূলকভাবে বেশি পড়ছে। বিশেষ করে তাপপ্রবাহের সময় গৃহস্থালি কাজ ও রান্নার কারণে নারীরা অতিরিক্ত তাপের মুখোমুখি হয়ে স্বাস্থ্যঝুঁকি ও জেন্ডারভিত্তিক সহিংসতার (GBV) ঝুঁকিতে থাকেন। এই প্রেক্ষাপটে নোয়াখালীর হাতিয়ায় “মর্যাদার সাথে সহনশীলতা” শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার আম্বিয়া কমিউনিটি সেন্টারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা শাখা) মোহাম্মদ আবদুর রহমান এবং ইউএনএফপিএ'র জিবিভি ইন ইমার্জেন্সি অফিসার সামসাদ খান। কর্মসূচি পরিচালনা করেন প্রানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা পপি।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মতো উপকূলীয় এলাকা হাতিয়াতেও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা ও তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। এতে নারীরা দ্বিগুণ ঝুঁকিতে পড়ছেন—একদিকে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে সহিংসতার আশঙ্কা। এ পরিস্থিতিতে নারীদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর সেবা কাঠামো গড়ে তোলা জরুরি।

তাপপ্রবাহ মোকাবিলায় তারা পর্যাপ্ত পানি পান, নিয়মিত বিশ্রাম, হালকা ও আরামদায়ক পোশাক ব্যবহার এবং কাজের সময়সূচি সামঞ্জস্য করার পরামর্শ দেন। পাশাপাশি জিবিভি রেফারেল পথওয়ে সম্পর্কে ধারণা রাখা এবং প্রয়োজনে দ্রুত সহায়তা নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে তাপপ্রবাহ থেকে সুরক্ষার জন্য হাতপাখা, গামছা এবং জিবিভি রেফারেল পথওয়ে সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া পল্লী মাতৃকেন্দ্রগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ১৫টি আরএমসি'র সভানেত্রীদের মধ্যে হোয়াইটবোর্ড, বিছানা, রেজিস্টার খাতা ও প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এসব সহায়ক উপকরণ পল্লী মাতৃকেন্দ্রগুলোর কার্যক্রমকে আরও বেগবান করবে এবং নারীদের ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজিত এ কর্মসূচিতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ১৫টি পল্লী মাতৃকেন্দ্রের (RMC) সভানেত্রীসহ প্রায় ১০০ জন সদস্য এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মসূচিটি যৌথভাবে বাস্তবায়ন করে পার্টসিপে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (PRAN), অ্যাকশনএইড বাংলাদেশ এবং ইউএনএফপিএ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝