Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান-সদস্যদের সংবর্ধনা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ১৪)
নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনার দৃশ্য।

নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনার দৃশ্য।

রাঙামাটিতে নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের রাজসিক গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার জেলার প্রবেশমুখ থেকে শুরু করে দলীয় কার্যালয় পর্যন্ত বিভিন্ন স্থানে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে কাউখালী উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রথমে নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বেতবুনিয়া, মানিকছড়ি-ভেদভেদি এবং শিল্পকলা একাডেমির সামনে বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীদের একটি বড় মোটরসাইকেল বহর দেখা যায়। পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের স্বাগত জানান।

পরে কাঠালতলীর দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নবগঠিত জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত জেলা পরিষদের মাধ্যমে রাঙামাটির মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে দলের ত্যাগী নেতাকর্মীদেরও যথাযথ মূল্যায়ন করা হয়েছে।

তারা আরও বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে জেলা পরিষদকে একটি কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে। পাহাড়ের মানুষের অধিকার, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত পার্বত্য জেলা পরিষদ রাঙামাটির মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝