Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:২১ পিএম আপডেট: ২৭.০৮.২০২৬ ৯:২৫ পিএম  (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও নজিপুর পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এ.জেড. মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মো. এ.জেড. মিজান, মো. আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝