Dhaka, Monday | 20 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

নাগেশ্বরীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ পিএম  (ভিজিটর : ১২৭)

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬।

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে রবিবার ও সোমবার দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান, আইসিসি অফিসার এ টি এম মামুদ, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র, প্রাণী সম্পদ সম্প্রসারণ  কর্মকর্তা কোকিল চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপি আহবায়ক গোলাম রসুল রাজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন এর পৌর আমির আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুই দিন ব্যাপী আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক ধারণা প্রদর্শন করে। এর পাশাপাশি অনুষ্ঠিত হয় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড। যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেয়। একই সঙ্গে আয়োজন করা হয় ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝