Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৫৭ পিএম  (ভিজিটর : ১১)

গাজীপুরের টঙ্গীতে চলমান মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ নার্গীস বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার নার্গীস বেগম টঙ্গীর আমতলী কেরানীর টেক বস্তি এলাকার আলল উদ্দিনের মেয়ে।

রোববার (২৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নার্গীস দীর্ঘদিন ধরে কেরানীর টেক এলাকায় মাদক কারবার করে আসছিলেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, গ্রেফতার নারী মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝