Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

নওগাঁয় নিখোঁজের পর বিলের পানি থেকে কৃষকের মরদেহ উদ্ধার

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:৩৬ পিএম  (ভিজিটর : ৬৫)

নওগাঁর রাণীনগরে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে নৌকা থেকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ ঘন্টা পর আব্দুল মন্ডল (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা সদরের বেলবাড়ি গ্রামের বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন সাড়ে ৩ ঘন্টা খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের পানি থেকে তার লাশ উদ্ধার করে। মৃত আব্দুল মন্ডল বেলবাড়ি গ্রামের ইব্রাহীম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯ টার দিকে আব্দুল মন্ডল ও তার স্ত্রী নৌকায় চড়ে গ্রামের মাঠে বিলের মধ্যে গরুর ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে তাদের পলের পালা থেকে পল নিয়ে নৌকায় বাড়ি ফিরছিল তারা দু’জন। পথে নৌকা থেকে আব্দুল মন্ডল বিলের পানিতে পড়ে যায়। এ সময় তার স্ত্রী স্থানীয় লোকজনকে ডাকতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে স্থানীয়দের সাথে যোগ দেয়। ঘটনার সাড়ে ৩ঘন্টা পর দুপুর ১টার দিকে বিলের পানি থেকে আব্দুল মন্ডলকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝