Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

খুলনায় অস্ত্রসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৩২ পিএম  (ভিজিটর : ৩১)

খুলনা মহানগরীর হরিণটানা থানার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য মো. রবিউল ইসলাম (৩৬)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি (স্পেশাল কোম্পানি)।

র‍্যাব জানায়, রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রায়ের মহল এলাকার বাসিন্দা শেখ লাল মিয়ার ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে রবিউলের দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের তথ্যমতে, গ্রেফতার হওয়া রবিউল খুলনার টাইগার গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে উদ্ধার হওয়া অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।

র‍্যাব আরও জানায়, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝