Dhaka, Thursday | 17 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 17 September 2026 | English
শিরোনাম:

নওগাঁয় পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম  (ভিজিটর : ১১)
ঘটনা অনুযায়ী এআই দ্বারা নির্মিত ছবি

ঘটনা অনুযায়ী এআই দ্বারা নির্মিত ছবি

নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে মো. রাফসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার রসকানাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাফসান ওই গ্রামের মুত্তাকিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনের রান্নাঘরে দাদি ও মায়ের সঙ্গে থাকার সময় রাফসান খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের পুকুরে খোঁজ চালিয়ে পানির নিচ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

পরে দ্রুত রাফসানকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝