Dhaka, Thursday | 17 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 17 September 2026 | English
শিরোনাম:

কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম  (ভিজিটর : ৫)
কুষ্টিয়ায় বজ্রপাতের প্রতীকী ছবি।

কুষ্টিয়ায় বজ্রপাতের প্রতীকী ছবি।

কুষ্টিয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর এবং বেলা আড়াইটার দিকে সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী (২৮) এবং সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা কারিগরপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী ওরফে নুশু।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নারায়ণপুর গ্রামে বাড়ির পাশের নদীর ধারে বসে ছিলেন আরোজ আলী। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা কারিগরপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে রওশন আলীসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রওশন আলীকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে আহত অপর তিনজন বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝