কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, বৃত্তির অর্থ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেনের হল রুমে ২০২৫ সালের বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীদেরকে সনদ, বৃত্তির অর্থ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনন্তপুর মেধাবিকাশ কিন্ডারগার্টেন-এর প্রতিষ্ঠাতা পরিচালক জাহিদুল ইসলাম জব্বারের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেঘ বাড়ি হাউজিং এর চেয়ারম্যান মোঃ এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল,ফুলবাড়ী বেসরকারি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আনিসউর রহমান ,নাগেশ্বরীর আশার আলো পাঠশালার কুমার বিশ্বজিৎ,আব্দুল মতিন , মোঃ আফছার আলী সহ অভিভাবক শিক্ষার্থী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানে অনুদান দেওয়া আলমারির চাবি হস্তান্তর করেন মেঘবাড়ি হাউজিং এর চেয়ারম্যান এমদাদুল হক।
বৃত্তি পরীক্ষায় ৭৩ জন পরীক্ষার্থী নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অংশ গ্রহণ করেন, তার মধ্যে ৩০ পরীক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পায় ৩০ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২ জন,প্রথম গ্রেড-৩ জন, দ্বিতীয় গ্রেড ৮ জন,সাধারণ গ্রেড-১৭জন বৃত্তি পায়।
এফপি/ফ