Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম  (ভিজিটর : ৫১)

সাতক্ষীরায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরার এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আয়োজিত এ সভায় ৫০ জন ভ্যানচালক এবং ১২ জন কমিউনিটিভিত্তিক সংগঠনের (সিবিও) সদস্য অংশ নেন।

বুধহাটা কমিউনিটিভিত্তিক সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মো. আবু হাসনাত, ফিংড়ী কমিউনিটিভিত্তিক সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ সরদার এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

এ ছাড়া সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলার উপকারভোগী কমিউনিটিভিত্তিক সংগঠনের সদস্যরাও সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বিশুদ্ধ ও নিরাপদ পানি সুস্থ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই সুস্থ থাকতে নিরাপদ পানির কোনো বিকল্প নেই। নিরাপদ পানি সরবরাহ ও ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝