Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে উল্টে আহত ১২

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম  (ভিজিটর : ৩৭)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কসবা উপজেলার কুটি এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেয়। পথে গোলাসার এলাকায় পৌঁছালে বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ করছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝