Dhaka, Sunday | 1 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 November 2026 | English
শিরোনাম:

প্রধানমন্ত্রীর আসন্ন খুলনা সফর উপলক্ষ্যে জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম  (ভিজিটর : ৮)

প্রধানমন্ত্রীর আসন্ন খুলনা সফর উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে এক জরুরি পর্যালোচনা সভা রবিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী সড়কপথে খুলনায় আগমন করবেন বলে ধারণা করা হচ্ছে। এজন্য মহানগরীর প্রবেশ পথের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি উম্মুক্ত স্থানে বৃক্ষরোপণ, অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে, এমন এলাকা যেন অপরিচ্ছন্ন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এছাড়া বিশেষ করে গল্লামারী থেকে ময়লাপোতা এবং সোনাডাঙ্গা বাইপাসের সড়কে সংস্কার প্রয়োজন হলে তাও দ্রুত সমাপ্ত করতে হবে। তিনি হাজী মহসিন রোড পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন,  এ রোডে ভ্যানের উপরে সবজি, মাছ ও অন্যান্য সামগ্রী বিক্রেতাদের সোমবার থেকে মহিলা মাদরাসার সম্মুখ এলাকায় সরে যাওয়ার অনুরোধ জানানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় গল্লামারী থেকে ময়লাপোতা ও রয়্যালের মোড় হয়ে টুটপাড়া কবরখানার মোড় দিয়ে হাজী মহসিন রোড হয়ে সার্কিট হাউস, শিববাড়ি মোড় হয়ে ময়লাপোতা, গল্লামারী থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড়, সার্কিট হাউস থেকে ডাকবাংলা হয়ে নেভিগেট, যশোর রোড থেকে শিববাড়ি মোড়, বৈকালীর গোয়ালখালি মোড় হয়ে খুলনা বিশেষায়িত হাসপাতাল, রূপসা ট্রাফিক মোড় থেকে টুটপাড়া কবরখানা মোড় এবং রূপসা ট্রাফিক মোড় থেকে নতুন বাজারের সামনে দিয়ে সার্কিট হাউস পর্যন্ত সড়কের পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ উল্লিখিত রুটসমূহে বিদ্যমান সকল প্রকার অবৈধ ব্যানার, প্যানা ও পোস্টার অপসারণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের মতাপ্রাপ্ত কর্মকর্তাসহ গঠিত বিদ্যমান কমিটির সদস্যদের প্রতি নির্দেশনা দেয়া হয়। এছাড়া মোস্তর মোড় থেকে বয়রা কলেজ মোড় এবং ময়লাপেতা থেকে পাওয়ার হাউজ মোড় পর্যন্ত সড়ক পরিচ্ছন্ন করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

কেসিসি'র সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম ও বিদ্যুৎ কুমার দাসসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও গঠিত কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এফপি/অ
 



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝