Dhaka, Sunday | 7 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 7 June 2026 | English
১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
বিসিবি নির্বাচন আজ
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
শিরোনাম:

স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ গড়তে প্রশাসনের দৃঢ় পদক্ষেপ

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৩৪ পিএম  (ভিজিটর : ৪০)

স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনায় প্রশাসনের দৃঢ় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) জেলায় শুরু হওয়া ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এদিন সকালে জেলা প্রশাসক মো. আবু সাঈদ নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। তিনি পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও কক্ষভিত্তিক শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, সকল পরীক্ষা কেন্দ্র কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি পরীক্ষার্থীদের নির্ভয়ে ও মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

জেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝