চট্টগ্রামের বাঁশখালীতে দুই পোঁটলা গাঁজাসহ প্রদীপ সরদার (৫০) ও মোহাম্মদ রাসেল (২০) নামে দুই মাদক কারবারি গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কালীপুর ইউপির ৪নং ওয়ার্ডের পালেগ্রাম সর্দারপাড়া এলাকা অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকনের ভ্রাম্যমাণ আদালত দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত প্রদীপ সরদার উপজেলার কালীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সর্দারপাড়ার মৃত শিবু সরদারের ছেলে ও মোহাম্মদ রাসেল একই এলাকার আবু কালামের ছেলে।
বাঁশখালী থানার (ওসি) খালেদ সাইফুল্লাহ্ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই পোঁটলা গাঁজাসহ প্রদীপ সরদার ও রাসেল নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।’
এফপি/জেএস