Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ

প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:২১ পিএম  (ভিজিটর : ৮৯)

‎পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও মন্দিরের প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১ জুন) ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

‎পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন শ্মশান প্রাঙ্গণের কালী মন্দিরে থাকা শিবঠাকুরের মূর্তি ভাংচুর করা হয়েছে। এছাড়া ভাঙা প্রতিমা বাইরে এনে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শ্মশানের প্রধান ফটকও ভাংচুর করা হয়েছে।

‎তিনি আরও জানান, মন্দিরে থাকা প্রণামীর প্রায় ২ থেকে ৩ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়া সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

‎ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন এবং পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  
   
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝