Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের কারাদণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম  (ভিজিটর : ১৯)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় রূপালী ব্যাংকের লক্ষ্মীপুরের রামগতি বাজার শাখার সাবেক ব্যবস্থাপক মো. আবদুল মজিদকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নোয়াখালীর একটি আদালত। একই সঙ্গে তাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত এক কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আবদুল মজিদ আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

দুদকের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জহির উদ্দিন সাংবাদিকদের জানান, দণ্ডপ্রাপ্ত আবদুল মজিদ লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী এলাকার বাসিন্দা। তিনি ২০০৭ সালের ১৪ নভেম্বর থেকে ২০১৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রূপালী ব্যাংকের রামগতি বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

দুদকের অভিযোগে বলা হয়, দায়িত্বে থাকা অবস্থায় তিনি ব্যাংকের দুটি এসটিডি হিসাব এবং সরকারি কর্মচারীদের পেনশনের অর্থ থেকে মোট ৭০ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। পরে তদন্তে তার বিরুদ্ধে মোট এক কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়।

দুদক জানায়, তদন্ত শেষে তৎকালীন উপসহকারী পরিচালক মো. হোসাইন শরীফ ও সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ে আদালত দণ্ডবিধির ৪৬৭ ধারায় ১০ বছর, ৪০৯ ধারায় ১০ বছর এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। আদালতের আদেশ অনুযায়ী, তিন ধারার সাজা মিলিয়ে তাকে মোট ২৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝