Dhaka, Sunday | 31 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 31 May 2026 | English
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মোংলায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মানবিক সহায়তা

প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ৩:৫৫ পিএম  (ভিজিটর : ৬৩)

মোংলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।

মোংলায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মানবিক সহায়তা।

এ উপলক্ষে মোংলা পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল, খাবার বিতরণ এবং অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় অসহায়, দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নূর জনি।

এছাড়াও বিএনপি নেতা বাবলু ভুইয়া, সালাম ব্যাপারী, পৌর মহিলা দলের নেত্রীবৃন্দ এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝