Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

কলাপাড়ায় ছুড়িকাঘাতে কিশোর খুন

প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ৩:০০ পিএম  (ভিজিটর : ৪৩)

পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ছুড়িকাঘাত করে হত্যা করেছে দুর্বত্তরা। এঘটনায় রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) নামের তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকার কামাল মৃধার বাড়িতে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠান থেকে তাজুলকে বাড়ির পেছনের বিলে ডেকে নিয়ে তলপেটে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনার পরপরই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে ওই তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। ওই তিন যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝