Dhaka, Sunday | 31 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 31 May 2026 | English
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
শিরোনাম:

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:১৩ এএম  (ভিজিটর : ৬১)

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের সরকারি ছুটি আজ রবিবার (৩১ মে) শেষ হচ্ছে। দীর্ঘ এই ছুটির আমেজ কাটিয়ে আগামীকাল সোমবার (১ জুন) থেকে দেশজুড়ে পুনরায় চালু হচ্ছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার। ফলে সব জায়গায় আবারও ফিরতে শুরু করবে নিয়মিত কাজের ব্যস্ততা।

এ বছর ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা টানা সাত দিনের একটি দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পান। এই দীর্ঘ বিরতি শেষে সোমবার সকাল থেকেই লাখ লাখ কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

ঈদের ছুটির মধ্যেও জরুরি প্রয়োজনে কিছু ব্যাংকের শাখা সীমিত পরিসরে খোলা রাখা হয়েছিল। তবে সোমবার থেকে দেশের সব ব্যাংকে সাধারণ নিয়মে পূর্ণাঙ্গ লেনদেন শুরু হবে। একই সাথে দেশের প্রধান দুই পুঁজিবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)-ও নিয়মিত লেনদেন শুরু হতে যাচ্ছে।

এদিকে ছুটি শেষ হওয়ায় প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করে কর্মজীবী মানুষ এখন রাজধানীমুখী। শনিবার ও রোববার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে হাজার হাজার মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। ঢাকার প্রবেশপথগুলোতে এবং অভ্যন্তরীণ সড়কগুলোতে গণপরিবহন ও মানুষের চাপ ধীরে ধীরে বাড়ছে।

প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস ও ব্যাংকপাড়ায় কাজের চাপ কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম দিন সাধারণত সহকর্মীদের সাথে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই সময় কাটে। তবে সংশ্লিষ্টদের মতে, ছুটির কারণে জমে থাকা দাপ্তরিক ও বাণিজ্যিক কাজগুলো দ্রুত শেষ করতে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যস্ততা বেশ জমে উঠবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝