Dhaka, Saturday | 30 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 30 May 2026 | English
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
ঈদুল আজহায় শোলাকিয়ায় জামাত সকাল ৯টায়
শিরোনাম:

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৭:০৭ পিএম  (ভিজিটর : ২৮)

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩২টি শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৮ হাজার ৫৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৯৪৩ জন।

১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৭৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৫১১ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৮৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

এফপি/অ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝