Dhaka, Saturday | 30 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 30 May 2026 | English
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
ঈদুল আজহায় শোলাকিয়ায় জামাত সকাল ৯টায়
শিরোনাম:

যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি ১৬ লাখ টাকা টোল আদায়

প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৩:০১ পিএম  (ভিজিটর : ৩০)

ভোগান্তি ও দীর্ঘ যানজটের মধ্য দিয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু দিয়ে ঈদযাত্রা শেষ হয়েছে। ঈদ যাত্রায় ৪ দিনে যমুনা সেতু দিয়ে ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে। গত ২৪ মে থেকে ২৭ মে রাত রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এ সব যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯শ’ টাকা।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার প্রথম দিন ২৪ মে সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১শ’। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২২ হাজার ১১২ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।

২৫ মে সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬ টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭শ’ টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০ টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫শ' টাকা।

২৬ মে সেতু দিয়ে ৫৬ হাজার ২৩৯ টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৬ হাজার ৪২৬ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ২১ লাখ ৪ হাজার ২শ’ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৯ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা।

ঈদের আগের দিন ২৭ মে সেতু দিয়ে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৯০৭ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১২ হাজার ৯৮২টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ১১ লাখ ৬ হাজার ৯শ’ টাকা।

ঈদযাত্রার শেষ দিনে বুধবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে তীব্র যানজটে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে ২০ ঘণ্টা পর যানবাহন স্বাভাবিক হয়। যানজট নিরসনে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হয়। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হয়। ফিরতি পথেও আমাদের একই প্রস্ততি থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝