Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

পরিকল্পনা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:৫৩ পিএম  (ভিজিটর : ১৫৮)

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির পক্ষ থেকে ৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উপহারপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই ছিলেন বাক প্রতিবন্ধী। ঈদ উপহার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

আজ (২৫ মে) সোমবার অনুষ্ঠিত এ আয়োজনে প্রতিবন্ধীদের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়। উপহার গ্রহণের সময় অনেক বাক প্রতিবন্ধী নিজেদের অনুভূতি ইশারা ও অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করেন, যা উপস্থিতদের আবেগাপ্লুত করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির এ উদ্যোগ প্রশংসনীয়।

স্থানীয়দের মতে, প্রতিবন্ধীদের জন্য এ ধরনের সহায়তা তাদের মনে নতুন আশার সঞ্চার করে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। তারা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝