Dhaka, Sunday | 8 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 8 November 2026 | English
শিরোনাম:

ধামইরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ পিএম  (ভিজিটর : ৩৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাজী তাহমিনা সারমিন সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে সমিতির সাধারণ সদস্যদের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, টুটিকাটা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, মঙ্গলখাল সমবায় সমিতির সভাপতি নূর আলম, বড়শিবপুর-কোতরাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আতোয়ার রহমান, প্রত্যাশা কমার্শিয়াল ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বদিউজ্জামান রেজা এবং বন্ধু সমবায় সমিতির সভাপতি আবু রাইহান প্রমুখ।

আলোচনা সভার শুরুতে উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম ধামইরহাট উপজেলার ১৫২টি সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। 

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মূল চেতনা বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

আলোচনা সভা শেষে বড়শিবপুর-কোতরাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি এবং ধামইরহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে পুরস্কার প্রদান করা হয়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝