Dhaka, Wednesday | 27 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 27 May 2026 | English
ঈদুল আজহায় শোলাকিয়ায় জামাত সকাল ৯টায়
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
ঈদুল আজহা ঘিরে জমজমাট কারওয়ান বাজার কামারপট্টি
চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন আগামীকাল
শিরোনাম:

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে প্রাণে বাঁচলো ‘ডোনাল্ড ট্রাম্প’

প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:০৯ পিএম  (ভিজিটর : ৩০)

কোরবানির হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া অ্যালবিনো জাতের সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবার খামারেই ফিরেছে। বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফেরত এনে পুনরায় নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।

জানা গেছে, নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নেয়া বিরল প্রজাতির এই মহিষটি দেখতে সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল ও ভিড় তৈরি হয়েছিল। বিক্রির পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে— এমন আশঙ্কায় মহিষটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এই পরিস্থিতিতে বিষয়টিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হস্তক্ষেপ করেন। পরবর্তী সময়ে মন্ত্রীর নির্দেশনায় ও পরামর্শে ক্রেতাকে মহিষটির জন্য পরিশোধিত মূল্য ফেরত দিয়ে মহিষটি আবারো খামারের মালিকের কাছে বুঝিয়ে দেয়া হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জননিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে তার আগের খামারেই রাখা হবে এবং সেখানে নিয়মিত লালন-পালন করা হবে।

প্রসঙ্গত, অ্যালবিনো জাতের হওয়ায় মহিষটির গায়ের রঙ ধবধবে সাদা এবং এর নাম দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। অদ্ভুত সুন্দর এই মহিষটি কেনার জন্য অনেক ক্রেতা আগ্রহী থাকলেও, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত এটি কোরবানির হাট থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার (২৫ মে) বিকেলে মহিষটির ক্রেতা তাকে নিতে আসলে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। একই দিন দুপুর থেকে শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারি অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেয়। পরে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রংয়ের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানায়। এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।

অ্যালবিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে (৩ লাখ ৮৫ হাজার) টাকায় কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির। 

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝