Dhaka, Thursday | 28 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 28 May 2026 | English
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
ঈদুল আজহায় শোলাকিয়ায় জামাত সকাল ৯টায়
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
শিরোনাম:

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৪:২৬ পিএম  (ভিজিটর : ২৮)

গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে অন্তত ৫ জনের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে ।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দু'জন মোটরসাইকেল ও তিনজন বাসের যাত্রী রয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়।

তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এফপি/অ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝