Dhaka, Monday | 25 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 25 May 2026 | English
রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

চুয়াডাঙ্গায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ২:১০ পিএম  (ভিজিটর : ৪৮)

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার দিনগত রাত ২ টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে গত ২০ মে দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর মেন্দের মাঠে ওই ঘটনা ঘটে। গ্রেফতার তরিকুল ইসলাম (২০) ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, গত ২০ মে মেয়ের বাড়ি দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে বেড়াতে যান ওই নারী। দুপুরে মেয়ের দেওয়া তরকারি-মাছ বাজার করা ব্যাগে নিয়ে বাড়িতে ফিরছিলেন ওই নারী। পথে ইব্রাহিমপুর পার্কের পিছনে পৌঁছালে তরকারির ব্যাগটি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তরিকুল। পরে মেন্দের মাঠে পৌঁছালে হঠাৎ ওই নারীকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, ওই ঘটনায় গতকাল রাতে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী। পরে রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝