কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪মে) শেষ বিকেলে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এনসিপি'র উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। এতে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, সদস্য ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে এসে পরিচিতি সভায় আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে নাজমুল ফেরদৌস লাভলুকে আহ্বায়ক ও আব্দুল লতিফকে সদস্য সচিব করা হয়।
পরিচিতি সভা শেষে নেতারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
এফপি/জেএস