Dhaka, Monday | 25 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 25 May 2026 | English
রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

শেরপুর প্রেসক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:৩৩ পিএম  (ভিজিটর : ৩৬)

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ মে রোববার রাতে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। 

ক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জুবায়ের রহমান, জোবায়দুল ইসলাম, নাঈম ইসলাম, তারিকুল ইসলাম, মেহেদি হাসান শামীম, আমিনুল ইসলাম রাজু, সুলতানা আহমেদ ময়না, আরফান আলী প্রমুখ।
 
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রেসক্লাবের প্রয়াত সকল সদস্যের প্রতি সম্মান প্রদর্শন এবং আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং উপস্থিত সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা তার বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৭ বছর শেরপুর প্রেসক্লাব পতিত ফ্যাসিস্ট সরকারের স্থানীয় এমপিদের দখলে ছিলেন” প্রেসক্লাবের কার্যক্রম চলতো নেতাদের কথায়।
 
৫ আগস্ট পরবর্তী এই কমিটি প্রায় দেড় বছরে আমরা সেই খাঁচা থেকে বের হয়ে এসে স্বাধীনভাবে কাজ করছি। আমাদেরকে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এ পর্যন্ত আসতে হয়েছে। ষড়যন্ত্র এখনো চলছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে ওইসব ষড়যন্ত্রের মোকাবেলা করে যাবো। 

আমরা কোন রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করিনি। আগামী দিনেও আমরা এভাবে মাথা উঁচু করে স্বাধীনভাবে আমাদের পেশা এবং সংগঠনের কার্যক্রম চালাবো। 

এছাড়া তিনি গত বছর শেরপুর জেলার উন্নয়নে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে দেশের সর্ববৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর ফলশ্রুতিতে আমরা আগামী দিনে শেরপুরে রেললাইন, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ পেতে যাচ্ছি। এটা আমাদের সবচেয়ে বড় এচিভমেন্ট। তাই আগামী দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে জেলার উন্নয়নসহ আমাদের পেশাগত মান উন্নয়ন এবং যেকোনো সাংবাদিকের উপর হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদে একতাবদ্ধ থাকার অঙ্গীকার করছি।

ওই সময় প্রেসক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্য সহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝