জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দীর্ঘদিনের বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, জনবান্ধব বিএনপি নেতা, পাঁচবিবি উপজেলা বিএনপির দীর্ঘদিনের সংগ্রামী সভাপতি, আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে মেয়র হতে চান।
ইতিমধ্যেই পাঁচবিবি পৌরসভার মধ্যে বিভিন্ন পয়েন্টে ব্যানার বেষ্টনে ঈদ শুভেচ্ছা বার্তা সহ আগামী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণে আশা ব্যক্ত করেছেন।
পাঁচবিবি পৌরসভার ভোটারদের মধ্যে ইতিমধ্যেই বিভিন্ন চায়ের দোকান, সেলুন, রাস্তাঘাটের মোড়ে মোড়ে নির্বাচনী আলোচনা সাধারণ জনগণের মধ্যে শুরু হয়ে গেছে, কে হবে আগামী পৌরসভার মেয়র।
পাঁচবিবি পৌরসহরের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আগামী পাঁচবিবি পৌরসভায় একজন সৎ, যোগ্য, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত, ভালো মনের মানুষকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেয়া হবে।
পাঁচবিবি উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, দীর্ঘদিনের রাজনীতিবিদ, আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমের সাথে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত, জিয়া পরিবারের সুখ দুঃখের সাথী হয়ে এবং বিএনপির একজন কর্মী হয়ে কখনো দলের সাথে বেইমানি করিনি।
গত সরকারের আমলে বিএনপির উপর দিয়ে নেতাকর্মীদের উপরে মামলা হামলা অত্যাচার নির্যাতনের মধ্য দিয়েও এই পাঁচবিবি উপজেলায় বিএনপি'র হাল ধরেছিলাম, নেতাকর্মীদের মামলা থেকে বাঁচিয়েছি, হামলা থেকে বাঁচিয়েছি, নিজের পকেটের টাকা খরচ করে কর্মীদের দেখভাল করেছি, নিজের পকেটের টাকা খরচ করে নেতাকর্মীদের আদালতে দাঁড়িয়ে থেকে জামিন করিয়াছি, অসুস্থ নেতাকর্মীদেরকে ঔষধ কিনে দিয়ে সহযোগিতা করেছি, দুর্দিনে অর্থ দিয়ে সহযোগিতা করেছি, কোন ভয় আমাকে স্পর্শ করতে পারেনি, প্রত্যেকটি আন্দোলনে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি'র কর্মসূচি পালন করেছি।
তাই এখন দলের সুদিন, দল রাষ্ট্র ক্ষমতায় আছে, আমি আশাবাদী আগামীতে দল আমাকে সহযোগিতা ও মূল্যায়ন করবে, আমার জন্মস্থান ধরঞ্জী ইউনিয়নে, ১৯৮৭ সালে ধরঞ্জী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিএনপি'র সভাপতির দায়িত্ব পালন শুরু, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি'র সংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি, ধরন্জী ইউনিয়ন বিএনপি'র সভাপতি দায়িত্ব পালন করেছি, পরবর্তীতে ১৯৯২ সালে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছি, ১৯৯৩ সাল থেকে পাঁচবিবি পৌরসহরের ২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতির দায়িত্ব পালন করেছি, একই সময় পাঁচবিবি পৌরসভার কৃষকদলের সভাপতি দায়িত্ব পালন করেছি।
এরপর পাঁচবিবি উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি, ২০১১ সালে পাঁচবিবি উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে দীর্ঘদিন পালন করেছি, ওই সময় জেলা বিএনপি'র সহ-সভাপতির দায়িত্ব পালনে ও ব্যস্ত সময় পার করেছি।
২০২২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একটি বছর পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করেছি।
এতগুলি দায়িত্ব সফলতার সাথে পালন করার কারণে উপজেলা বিএনপির নির্বাচনের মাধ্যমে বিএনপি'র সভাপতি নির্বাচিত হয়েছি।
এছাড়াও পাঁচবিবি বাজারের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন বণিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব দীর্ঘদিন পালন করেছি, পাঁচবিবি কাপড় ব্যবসায়ীর মালিক সমিতির সভাপতির দায়িত্ব ও দীর্ঘদিন যাবৎ পালন করছি। বিভিন্ন সামাজিক সেবা সংগঠনের সাথে জড়িত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।
তাই আমি দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দলের শীর্ষ নেতৃবৃন্দের নিকট আবেদন থাকবে, যেহেতু আমি জাতীয়তাবাদী দল বিএনপি'র সুখ দুঃখের সময় জিয়া পরিবারের সাথে ছিলাম, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের সাথে যুদ্ধ করে এখন পর্যন্ত বিএনপি'র হাল ধরে আছি।
তাই আমি আশা করছি দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে এবং দলীয় সমর্থন করবে। দলের মূল্যায়ন, সহযোগিতা নিয়ে আগামী পাঁচবিবি পৌরসভার বাসীর পাশে দাঁড়িয়ে, জনগণের ভোটে মেয়র হয়ে সকলের সেবা করতে চাই।
এফপি/অ