Dhaka, Monday | 25 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 25 May 2026 | English
রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

সরাইলে শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ২:৫১ পিএম  (ভিজিটর : ৪২)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১০ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে আবু বক্কর সাদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার তাঁকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। 

গ্রেফতারকৃত আবু বক্কর সাদ সরাইল সদর ইউনিয়নের চানমনি পাড়া (মুন্সি বাড়ি) এলাকার শরীফ মিয়ার ছেলে। তিনি ঢাকার একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা যায়, গত শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে অভিযুক্ত সাদ শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়ির একতলা ভবনের ছাদের ওপর নির্মিত কবুতরের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

গত রবিবার (২৪ মে) ভুক্তভোগী শিশুর বাবা সরাইল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু বক্কর সাদকে গ্রেফতার করে।

সরাইল থানার ওসি তদন্ত জহিরুল ইসলাম তালুকদার বলেন, গতকাল রবিবার দুপুরে ২ টার দিকে অভিযুক্তকে আদালত প্রেরণ করা হয়েছে। ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝