Dhaka, Monday | 25 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 25 May 2026 | English
রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
ঈদযাত্রায় শেষ দিনের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

পত্নীতলায় ড্রাম ট্রাকের চাপায় ২ জনের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৪:৪২ পিএম আপডেট: ২৫.০৫.২০২৬ ৪:৪৪ পিএম  (ভিজিটর : ৩৩)

নওগাঁর পত্নীতলায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের বাসিন্দা হবিবুর রহমানের ছেলে অটোরিকশা চালক আবু হাসান (৪৬) এবং অপরজন অটোরিকশার যাত্রী ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তিনি পেশায় মাক্রোবাস চালক।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, নজিপুর- ধামইরহাট সড়কের গাহন মোড় হতে অনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার উপর একটি ড্রামট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটস্থলেই আবু হাসান ও তরিকুল ইসলাম প্রাণ হারান। ঘটনার পর তাদের মরহেদ উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, দূর্ঘটনার পর  অজ্ঞাতনামা ড্রাম ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝