Dhaka, Saturday | 30 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 30 May 2026 | English
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
ঈদুল আজহায় শোলাকিয়ায় জামাত সকাল ৯টায়
শিরোনাম:

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি

প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৭:৩৮ পিএম  (ভিজিটর : ২৮)

সময় যতই গড়াচ্ছে, সাথিরা জাকির জেসির আম্পায়ারিং ক্যারিয়ার ততই সমৃদ্ধ হচ্ছে। একসময় বিশ্বকাপে আম্পায়ারিং করার স্বপ্ন ছিল জেসির।

সেই স্বপ্ন অনেক আগেই পূরণ হয়েছে। বয়সভিত্তিক বিশ্বকাপের পর গত বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাবে তাকে। 

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন জেসি। গত রাতে জেসিসহ ১৪ জনকে রেখে টুর্নামেন্টের আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে আইসিসি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মালয়েশিয়া-থাইল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের অভিষেক হয় সাথিরার। এখন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ২২ ম্যাচে মাঠের এবং ১২ ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে দেখা গেছে তাকে।
ওয়ানডে পরিচালনা করেছেন ১৬টি। এর মধ্যে আছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ ৪টি।

শুরুর দিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরুষ আম্পায়ার ও ম্যাচ রেফারিরা থাকলেও, অষ্টম আসর থেকে পুরো দায়িত্বে আছেন শুধু নারীরাই।

আইসিসি জানিয়েছে, ক্রিকেটে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর অংশ হিসেবে টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে সম্পূর্ণ নারী ম্যাচ অফিশিয়াল প্যানেল ব্যবহার করা হচ্ছে। এবারের আসরে জেসির সঙ্গে আম্পায়ার হিসেবে আরো অভিষেক হচ্ছে ক্যান্ডেস লা বোর্ডে, কেরিন ক্লাস্ট ও গায়ত্রী বেনুগোপালনের।

আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত জানান, এই অফিশিয়ালদের অগ্রগতি এবং ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে দেখানো মাঠের পারফরম্যান্স বিবেচনা করেই ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত করা হয়েছে।

এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিগার-নাহিদা-মারুফাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

এফপি/অ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝