Dhaka, Sunday | 24 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 24 May 2026 | English
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যেই সমাপ্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি
আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি
শিরোনাম:

যুক্তরাষ্ট্র থেকে সরে গেল ইরানের বেইস ক্যাম্প

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৩:০০ পিএম  (ভিজিটর : ২১)

ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিলো ইরান ফুটবল ফেডারেশন। সব ধরনের অনিশ্চয়তা ও জটিলতা এড়াতে যুক্তরাষ্ট্র থেকে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্প বা ঘাঁটি মেক্সিকোতে সরিয়ে নিয়েছে তারা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইরানের এই ভেন্যু পরিবর্তনের আবেদন মঞ্জুর করেছে। 

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইরান ফুটবল দলের বিশ্বকাপ ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মার্কিন সীমান্ত এবং প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে অবস্থিত মেক্সিকোর সীমান্ত শহর টিহুয়ানা-তে ঘাঁটি গাড়বে 'টিম মেল্লি'।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ তাদের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বলেন, 'আমরা টিহুয়ানা ক্যাম্পে অবস্থান করব, যা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত।'

যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরিয়ে নেওয়ার পেছনে অন্যতম কারণ ছিল মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এবং জটিলতা। মেগা টুর্নামেন্ট শুরু হতে এক মাসেরও কম সময় বাকি থাকলেও খেলোয়াড় ও স্টাফদের মার্কিন ভিসা না পাওয়ার বিষয়টি নিয়ে ইরান বেশ চিন্তিত ছিল।

ফেডারেশন সভাপতি মেহেদি তাজ জানান, মেক্সিকোতে ক্যাম্প করার ফলে ভিসা সংক্রান্ত জটিলতা এড়ানো যাবে এবং পুরো দল 'ইরান এয়ার'-এর চার্টার্ড ফ্লাইটে সরাসরি মেক্সিকোতে অবতরণ করতে পারবে।

এছাড়া যাতায়াতের সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের প্রথম দুটি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেসে। নতুন এই টিহুয়ানা ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসের ভেন্যুতে পৌঁছাতে বিমানে মাত্র ৫৫ মিনিট সময় লাগবে। ফলে আগের নির্ধারিত অ্যারিজোনার চেয়ে এই মেক্সিকোর ঘাঁটিটি আমাদের ম্যাচ ভেন্যুর অনেক বেশি কাছাকাছি।”

ভৌগোলিক দূরত্বের কারণে টিহুয়ানার এই বেস ক্যাম্পটি ইরানের খেলোয়াড়দের ক্লান্তি কমাতে সাহায্য করবে। এবারের বিশ্বকাপে ইরান রয়েছে 'গ্রুপ জি'-তে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এরপর ২১ জুন তারা মুখোমুখি হবে বেলজিয়ামের এবং ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝