Dhaka, Sunday | 31 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 31 May 2026 | English
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

নওগাঁয় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:০৩ এএম  (ভিজিটর : ৬)

নওগাঁর পত্নীতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকালে নজিপুর সরদার পাড়া মোড় বিএনপির দলীয় কার্যালয় জিয়া ভবনে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি'র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য  মো.সামসুজ্জোহা খান জোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান ও আব্দুল্লাহ আল মাসুম, সাবেক যুগ্ম আহবায়ক এম আর মোস্তফা, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, পৌর মহিলা দলের সভানেত্রী মাফুজা খাতুন,  উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাগর হোসেন প্রমূখ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝