Dhaka, Sunday | 31 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 31 May 2026 | English
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

পিরোজপুরে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ১২:৫১ পিএম আপডেট: ৩১.০৫.২০২৬ ১:০৩ পিএম  (ভিজিটর : ১২)

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আজ রোববার সকালে পৃথক পৃথক জায়গা থেকে দুটি লাশ উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল পার্থ চক্রবর্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার রাত প্রায় ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদ্রাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

অন্যদিকে, একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

আব্দুর রশিদ এর স্ত্রী তাহমিনা জানান, রাতে তাকে একজন এসে ডেকে বাড়ি খেকে বের করে। এরপরে আমরা আর তাকে পাইনি। সারা রাত জেগেছিলাম কখন আসবে ভোরে এলাকার কয়েকজন বলে তার লাশ পাওয়া গেছে। কিভাবে তার মৃত্যু হলো জানিনা। আমরা এর সুষ্ঠ তদন্ত চাই। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল পার্থ চক্রবর্তি জানান, সকালে পৃথক দুটি জায়গা থেকে দুটি লাশ পাওয়া গেছে। তবে লাশের গায়ে কোন আঘঅতের চিহ্ন পাওয়া যায়নি। তাই আমরা সিআইডি টিমকে কল করেছি। তারা এসে পর্যবেক্ষণ করেন। এরপরে লাশ ময়না তদন্তে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/অ 

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝