Dhaka, Sunday | 31 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 31 May 2026 | English
দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
ঈদের নামাজ শেষে বাবা-মা-ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি

প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:৫০ এএম  (ভিজিটর : ২৩)

হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে আসতে শুরু করেছেন। প্রথম দিন ৬১৭৫ জন হাজি দেশে ফিরেছেন।

গতকাল শনিবার (৩০ মে) ১৫টি ফ্লাইটে তারা দেশে ফিরেন। এদিকে, দ্বিতীয় দিনের মতো আজ রবিবার (৩১ মে) দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে ৫ হাজারের বেশি হাজি আসার কথা রয়েছে বলে জানা গেছে।

হজ বুলেটিনের তথ্যানুযায়ী, ফিরতি মোট ১৫টি ফ্লাইটে ৬১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমে এসেছেন ৪১৬ জন হাজি।

বেসরকারি মাধ্যমে আসা হাজির সংখ্যা ৫৭৫৯ জন।

এদিকে, হাজিরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তারা বলেন, এ বছর হজ পালনে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সকল ব্যবস্থাই ভালো ছিল।

বাংলাদেশ ও সৌদি আরবে হাজিদের জন্য থাকা, খাওয়াসহ সব কিছুই গোছানো ছিল।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝