Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

সিংড়ায় ট্রাকচাপায় নিহত ২

প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:৩০ এএম  (ভিজিটর : ৩৩)

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১ জুন) ভোর ৬টার দিকে নাটোর থেকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হন সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাইফুলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান, নিহত জীবন আলী ও হিরার বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝