Dhaka, Sunday | 19 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার

প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:৪৮ এএম  (ভিজিটর : ৪৮)
নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকার করায় বাঁশখালীতে জব্দকৃত ট্রলার।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকার করায় বাঁশখালীতে জব্দকৃত ট্রলার।

বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ করায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে মাছসহ একটি ট্রলিং বোট জব্দ করেছেন বাঁশখালী উপজেলা মৎস্য অফিস।

রোববার (৩১ মে) ভোরে বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি কন্টিনজেন্ট (পূর্ব জোন) যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গন্ডামারা খাটখালী এস. আলম জেটি সংলগ্ন এলাকায় একটি ‘এফবি আল্লাহ মালিক’ নামের ৬ সিলিন্ডার বিশিষ্ট আর্টিসানাল নৌযানকে মাছ ধরার সময় হাতেনাতে জব্দ করা হয়। নৌযানটিতে থাকা ৩ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ ও ট্রলারটি বাজেয়াপ্ত করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে নৌযানটির মালিককে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩ লক্ষ টাকায় বিক্রি করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন বলেন, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ করায় গন্ডামারা ও শেখেরখীল সংলগ্ন মোহনায় অভিযান চালিয়ে একটি ট্রলিং বোট ও তিন হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে বোট মালিককে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মাছ উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা ও মাছের উৎপাদন বজায় রাখতে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝