রংপুরের কাউনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রোববার (৩১ মে) বিকাল ৫টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান পলাশ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহাজান আলী, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, সি. সহসভাপতি সেকেন্দার আলী বিএসসি, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক ইন্তাজ আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক ডা. ফেরদৌস হাসান জনি, উপজেলা জাসাসের সভাপতি জিয়াউর রহমান সোহেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
পরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এফপি/অ