Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:৪৬ পিএম  (ভিজিটর : ৪৪)

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভ্রমনে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও তিন পর্যটক। 

সোমবার (১ জুন) সকাল সাড়ে দশটার দিকে কুয়াকাটার মেরিনড্রাইভ সড়কের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত জিসান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিসান, রাব্বি ও আবির নামের তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। সাড়ে দশটার দিকে তারা মেরিনড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় মাঝিবাড়ি এলাকায় পৌছালে রাস্তা পার হতে চাওয়া মিম (১৮) নামের এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চারজনই আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকের চালক জিসানকে মৃত ঘোষনা করেন।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
   
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝