Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আবারও কমল সোনা-রূপার দাম, ভরি কত?
অনার্স পর্যায়ে বাংলাসহ ৬ বিষয় বাতিলের সিদ্ধান্ত ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়
প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শিরোনাম:

কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ পিএম  (ভিজিটর : ৭০৫)

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে দাসেরকাঠি গ্রামের দরগাবাড়ি খাল এর পুনঃখনন কাজের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে প্রতিমন্ত্রী এ খাল খননের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের নদী-নালা, খাল ও জলাশয় পুনরুদ্ধার বর্তমান সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার খাল ও জলাশয় গুলো পুনঃখনন করা হবে। এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ শাফিউল আজম দুলাল, সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন তালুকদার, সদস্য সচিব মোঃ শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝