Dhaka, Saturday | 1 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 1 August 2026 | English
শিরোনাম:

কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রতিমন্ত্রীর আকস্মিক সফর

বিএনপি-সমর্থিত রেল শ্রমিক সংগঠনের শুভেচ্ছা

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:৫০ পিএম  (ভিজিটর : ১৭)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল ও সড়কপথ বিষয়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব আকস্মিক সফরে কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। সফরকালে তিনি স্টেশন চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং স্টেশনের সার্বিক কার্যক্রম, অবকাঠামো, যাত্রীসেবা ও পরিবেশ ঘুরে দেখেন।

শনিবার (১ আগস্ট) প্রতিমন্ত্রী স্টেশনে পৌঁছালে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুন ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব), প্রধান প্রকৌশলী (পূর্ব) এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিঠু, কক্সবাজার রেল শ্রমিক দলের আহ্বায়ক শুভংকর দে এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্টেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝