Dhaka, Thursday | 17 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 17 September 2026 | English
শিরোনাম:

খুলনায় ডেঙ্গু ও হাম উপসর্গে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম  (ভিজিটর : ৫০)

খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগজুড়ে ৩৪৯ জন ডেঙ্গু এবং ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩১৩ জন এবং বেসরকারি ক্লিনিকে ৩৬ জন ভর্তি হন। ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ৯৯ জন এবং বাগেরহাটে ৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এই সময়ে খুলনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৭৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৪ জন। বর্তমানে বিভাগজুড়ে ১ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে খুলনা জেলাতেই ৩৮৯ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৮ জন ভর্তি আছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৯৩ জন।

এদিকে এ বিভাগে হামের প্রাদুর্ভাবও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৬ জন। এই সময়ে খুলনায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

সূত্র জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট ১১ হাজার ৪৫২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৭ জন হাসপাতালে ভর্তি হন। ল্যাব পরীক্ষায় এ পর্যন্ত ৩৭৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, তবে এতে কারও মৃত্যুর খবর মেলেনি। তবে সন্দেহজনক হামে এ পর্যন্ত বিভাগে ৪২ জনের মৃত্যু হয়েছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝